মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মুখে ১৮ কারখানায় ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 10, 2026
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মুখে ১৮ কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিক বিক্ষোভের জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের ১৮টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পর্যায়ক্রমে এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। এ সময় শ্রমিকরাও নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কোনাবাড়ী এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড এবং কাশিমপুর এলাকায় মন্ডল গ্রুপের শ্রমিকরা বিচ্ছিন্নভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকায় নর্থ ইন্ডাস্ট্রির শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় তারা আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান।

এ পরিস্থিতিতে আশপাশের কারখানার শ্রমিকরা জড়ো হতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও একাংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

আন্দোলনরত শ্রমিকরা নাওজোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসআরবি, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। তবে শ্রমিক বিক্ষোভের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।


অন্যান্য সংবাদ