মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনের রহস্য ফাঁস করল জামায়াত

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 10, 2026
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনের রহস্য ফাঁস করল জামায়াত

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কারণে দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইতে পারেন বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে একটি হতে পারে তিনি যে দেশে ফিরবেন, সে কৌশল অবলম্বন প্রক্রিয়ার অংশ; অন্যটি দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দেওয়া।

সোমবার বিকেলে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের একটি ভিডিও বার্তা পাঠানো হয়।

বর্তায় এই জামায়াত নেতা বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাচ্ছে, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এই আবেদনের পেছনে দুটো কারণ থাকতে পারে। একটা হতে পারে, তিনি দেশে আসার ক্ষেত্রে কৌশল অবলম্বন করছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। তিনি যে দেশে ফিরবেন বলেছিলেন, সে প্রক্রিয়ার অংশ এই আবেদন। আরেকটি হতে পারে, তিনি যেহেতু নেতা-কর্মীদের ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তাঁদের শান্ত করার জন্য এমন কাজ করতে পারেন।

এ ছাড়া তাঁর পদ যাতে ঠিক থাকে, সেটি নিশ্চিত করাও একটি কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, শেখ হাসিনা আসবেন না ঘোষণা দিলে ভিন্ন একজনকে দলের নেতা বানানো হতে পারে।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে গুম, খুন, নির্যাতন করেছে। তিনি দেশের অর্থনীতি, নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছেন। এ অবস্থায় গণ–অভ্যুত্থানে দলবলসহ পালিয়ে গেছেন। পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি। সেখান থেকে হুমকি দিয়ে যাচ্ছেন। তাঁর দলের নেতা-কর্মীরা জনগণকে উত্তপ্ত করছেন, ভয়-ভীতি দেখাচ্ছেন।

জুবায়ের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইনের দাবি হচ্ছে, তিনি দেশে এলে রায় কার্যকর হবে। এ রায় কার্যকর করার দায়িত্ব সরকারের, বিচার বিভাগের। ভারতের সঙ্গে বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনা যায়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেখ হাসিনার অপরাধের জন্য তাঁকে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। এটা করতে না পারলে সরকার ব্যর্থ প্রমাণিত হবে। এতে জনগণের ক্ষোভ আরও বাড়বে।

শেখ হাসিনা দেশে না–ও আসতে পারেন বলে মনে করেন জামায়াতে ইসলামীর এই নেতা। তিনি বলেন, তাঁকে ভারতে গিয়ে নিয়ে আসতে হবে। সরকার এ ক্ষেত্রে ভারতের সঙ্গে আলাপ করতে পারে। লইয়ার ফার্ম নিয়োগ করতে পারে। জাতিসংঘের সঙ্গে আলোচনা করতে পারে। ইন্টারপোলের সহযোগিতা নিতে পারে। শেখ হাসিনা না চাইলেও তাঁকে দেশে আনতে হবে। দেশে এনে আদালতের রায় কার্যকর করতে হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও রায় কার্যকরে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ঐক্য আছে বলে মন্তব্য করেন জুবায়ের। তিনি বলেন, ফ্যাসিবাদ যাতে ফিরে না আসতে পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।


অন্যান্য সংবাদ