সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে ইউপি নির্বাচন তৃতীয় ধাপে? ২১ ইউনিয়ন নিয়ে বাড়ছে আলোচনা, ভাইরাল তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন! হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৪০ শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে আর সেটা রেডি আছে: আসিফ মাহমুদ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি বাসে আগুন ও ককটেল হামলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পতিত শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ স‌ম্মেল‌নে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা সবার আগে সাফের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ

বাসে আগুন ও ককটেল হামলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পতিত শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 9, 2026
বাসে আগুন ও ককটেল হামলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পতিত শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বাসে আগুন ও বিভিন্ন স্থাপনায় ককটেল হামলার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ‘পতিত শক্তি’। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দুষ্কৃতকারী উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহাউদ্দিন আহমদ।

সোমবার (০৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি এখানে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে।

এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে।’ এসব হামলার সঙ্গে কারা জড়িত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারাই করুক, এরা সবাই দুষ্কৃতকারী।

সাংবাদিকেরা গত কয়েক দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো সাধারণত রাতের বেলা ঘটে।

পল্লবী থানার ভেতরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি আগামীকাল ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা ধর্মঘটের ডাক দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কথা বললে তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার জন্য দিল্লিতে আবেদন করার খবরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।

বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আবেদনটির আইনগত ভিত্তি আছে কি না, যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে এই মুহূর্তে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, তাঁকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’

এদিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ নিয়েও সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।


অন্যান্য সংবাদ