রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যুবসমাজই দেশের সবচেয়ে বড় মানবসম্পদ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে হামে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১৭ জন রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি রাজনৈতিক দলগুলোর দেয়া আয়-ব্যয়ের হিসাবে বড় গড়মিল: টিআইবি নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু ১ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন জলবায়ু গবেষণা ও স্টার্টআপে অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার ২৪ বছর পর ভারতের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন আমি মিথ্যা ন্যারেটিভ ছিঁড়েছি: রাশেদ খাঁন বাংলাদেশের হার, দক্ষিণ আফ্রিকার জয়ে জমে উঠল ফাইনালের লড়াই

ডর্টমুন্ডের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 1, 2026
ডর্টমুন্ডের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন

ডার ক্লাসিকোতে শেষ মুহূর্তের নাটকীয়তায় বায়ার্ন মিউনিখের জয় কেড়ে নিল বরুসিয়া ডর্টমুন্ড। ফাবিও সিলভার ৮৯তম মিনিটের গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সফরকারীরা।

বুন্দেসলিগায় শনিবার রাতে বায়ার্ন ও ডর্টমুন্ডের জমজমাট লড়াই শেষ হয়েছে ২-২ গোলে। বায়ার্নের হয়ে গোল করেন কনরাড লাইমার ও দায়ো উপামেকানো। ডর্টমুন্ডের হয়ে সারহু গিরাসি ও ফাবিও সিলভা।

বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিল ডর্টমুন্ড। জুড বেলিংহ্যামের ভাই জোবে বেলিংহ্যাম বল জালে পাঠালেও কার্নি চুকুয়েমেকার ফাউলের কারণে গোলটি বাতিল হয়। বায়ার্ন গোলকিপার ইয়োনাস উরবিগের ওপর ফাউল করেছিলেন তিনি।

ম্যাচের ৩৭তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন লাইমার। নিজের প্রথম শট গোলকিপার ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন হ্যারি কেইন। তবে তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ডর্টমুন্ড। উরবিগকে পরাস্ত করে নিচু শটে সমতা ফেরান গিরাসি।

ছয় মিনিট পর আবার এগিয়ে যায় বায়ার্ন। কেইনের হেডে বল গোলমুখে পেয়ে কাছ থেকে জালে পাঠান উপামেকানো। এরপর ৭৫তম মিনিটে কেইনের আরেকটি শট ক্রসবারে লাগে। তবে অফসাইডের পতাকাও উঠেছিল।

শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় ডর্টমুন্ড। ৮৯তম মিনিটে উরবিগকে পরাস্ত করে সমতাসূচক গোলটি করেন ফাবিও সিলভা। যোগ করা সময়ের শেষ দিকে লেনার্ট কার্লের শটও ক্রসবারে লাগে। তবে আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও অসুস্থতার কারণে দলের সঙ্গে থাকতে পারেননি বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তার অনুপস্থিতিতে আবারও সহকারী অ্যারন ড্যাঙ্কসের অধীনে খেলেছে দলটি।

এই ড্রয়ের পরও গোল ব্যবধানে এগিয়ে থেকে বুন্দেসলিগার শীর্ষে আছে বায়ার্ন। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের, সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ডর্টমুন্ড।


অন্যান্য সংবাদ