রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুবসমাজই দেশের সবচেয়ে বড় মানবসম্পদ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে হামে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১৭ জন রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি রাজনৈতিক দলগুলোর দেয়া আয়-ব্যয়ের হিসাবে বড় গড়মিল: টিআইবি নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু ১ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন জলবায়ু গবেষণা ও স্টার্টআপে অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার ২৪ বছর পর ভারতের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন আমি মিথ্যা ন্যারেটিভ ছিঁড়েছি: রাশেদ খাঁন বাংলাদেশের হার, দক্ষিণ আফ্রিকার জয়ে জমে উঠল ফাইনালের লড়াই

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 1, 2026
পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ৬ সদস্যের এ মজুরি বোর্ড গঠন করা হয়।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমমন্ত্রী বলেন, এর আগে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠকে রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিল সরকার।

আজ বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে বোর্ডের সদস্য করা হয়েছে।

শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে একজন বিচারপতি দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যানসহ বোর্ডের সদস্যরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে কাজ করবেন।

আরিফুল হক চৌধুরী বলেন, গত তিন দিন ধরে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। শুক্রবার সরকারি ছুটি থাকায় রোববার মজুরি বোর্ড ঘোষণার কথা জানানো হয়েছিল। এরপরও রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে শ্রমিকদের নামিয়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে সরকার আজই মজুরি বোর্ড ঘোষণা করেছে। এখন বোর্ডের সদস্যরা দ্রুত বৈঠকে বসে বিষয়টি একটি পর্যায়ে নিয়ে যাবেন বলে আশা করছে সরকার।

শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাদের দাবি নিয়ে সরকার কাজ করছে। মজুরি বোর্ড গঠনের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হলো।


অন্যান্য সংবাদ