রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুবসমাজই দেশের সবচেয়ে বড় মানবসম্পদ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে হামে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১৭ জন রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি রাজনৈতিক দলগুলোর দেয়া আয়-ব্যয়ের হিসাবে বড় গড়মিল: টিআইবি নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু ১ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন জলবায়ু গবেষণা ও স্টার্টআপে অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার ২৪ বছর পর ভারতের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন আমি মিথ্যা ন্যারেটিভ ছিঁড়েছি: রাশেদ খাঁন বাংলাদেশের হার, দক্ষিণ আফ্রিকার জয়ে জমে উঠল ফাইনালের লড়াই

বাংলাদেশের হার, দক্ষিণ আফ্রিকার জয়ে জমে উঠল ফাইনালের লড়াই

স্পোর্টস ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 1, 2026
বাংলাদেশের হার, দক্ষিণ আফ্রিকার জয়ে জমে উঠল ফাইনালের লড়াই

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২০২৭ চক্রে এখন পর্যন্ত ফাইনাল নিশ্চিত করতে পারেনি কোন দলই। তবে গতকাল একদিনে দুটি ম্যাচের ফলাফলে জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াই।

শনিবার ঘরের মাঠে সিরিজ নির্ধারর্ণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়ারা। সেই সঙ্গে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও নিশ্চিত করেছে তারা। ১২৪ রেটিং পয়েন্ট দক্ষিণ আফ্রিকার, দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২২।

দক্ষিণ আফ্রিকার জয়ের আগে একই দিন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। একদিনে দুই টেস্টের ফলাফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে পালাবদল হয়েছে। অস্ট্রেলিয়ার হারে শীর্ষে উঠেছে নিউ জিল্যান্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের মধ্যে বাকি আছে আর ১০টি টেস্ট সিরিজ। ফলে ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে প্রতিটি দলের জন্যই বাকি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এক নজরে দেখে নেওয়া যাক ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে কার কি অবস্থা:

নিউ জিল্যান্ড
বাকি ম্যাচ: ভারত (২ টেস্ট, ঘরের মাঠে), অস্ট্রেলিয়া (৪ টেস্ট, অস্ট্রেলিয়ায়), শ্রীলঙ্কা (২ টেস্ট, ঘরের মাঠে), পাকিস্তান (২ টেস্ট, পাকিস্তানে)।

কেপটাউনে অস্ট্রেলিয়ার হারের পর ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে নিউ জিল্যান্ড। এই চক্রে তাদের বাকি ১০টি টেস্ট। এর মধ্যে ছয়টি জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬৪.৬ শতাংশে, যা ফাইনালে ওঠার জন্য যথেষ্ট নাও হতে পারে।

সাত জয় ও তিন হার নিয়ে শেষ করতে পারলে পয়েন্ট হবে ৭০.৮৩ শতাংশ। তাতে ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো হবে। ভারতের বিপক্ষে দুই এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ তাদের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

দক্ষিণ আফ্রিকা
বাকি ম্যাচ: বাংলাদেশ (২ টেস্ট, ঘরের মাঠে), ইংল্যান্ড (৩ টেস্ট, ঘরের মাঠে), শ্রীলঙ্কা (২ টেস্ট, শ্রীলঙ্কায়)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ফাইনালের দৌড়ে শক্ত অবস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ৭১.৪২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার বাকি সাত ম্যাচের পাঁচটিই দেশের মাঠে। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সব ম্যাচ জিততে পারলে টেম্বা বাভুমার দলের পয়েন্ট ৭১.৪২ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। তবে বাকি চার ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬৪.২৮ শতাংশে। সেটি ফাইনালে ওঠার জন্য যথেষ্ট নাও হতে পারে।

অস্ট্রেলিয়া
বাকি ম্যাচ: নিউজিল্যান্ড (৪ টেস্ট, ঘরের মাঠে), ভারত (৫ টেস্ট, ভারতে)।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ১০ ম্যাচে আট জয় ও দুই হারে ৮০ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। তবে টানা দুই হারে এই চক্রে প্রথমবারের মতো শীর্ষ দুইয়ের বাইরে চলে গেছে তারা।

বর্তমানে ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অস্ট্রেলিয়া। বাকি নয় টেস্টের মধ্যে অন্তত ছয়টি জিতলে তাদের পয়েন্ট ৬৭.২ শতাংশ হবে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং ২০২৭ সালের শুরুতে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ তাদের জন্য বড় পরীক্ষা। তবে চার জয় ও কয়েকটি ড্র নিয়েও ফাইনালের দৌড়ে টিকে থাকতে পারে অস্ট্রেলিয়া।

ভারত
বাকি ম্যাচ: নিউজিল্যান্ড (২ টেস্ট, নিউজিল্যান্ডে), অস্ট্রেলিয়া (৫ টেস্ট, ঘরের মাঠে)।

কলম্বোয় ড্রয়ের পর ৫১.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভারত। বাকি সাতটি টেস্টের সবকটিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৭০.৩৭ শতাংশ। ছয়টি জিতলেও তা বেড়ে দাঁড়াবে ৬৫ শতাংশে।

পাঁচ জয় ও এক ড্র নিয়ে শেষ করলে অন্য দলগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। নিউ জিল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হারলে চাপ বাড়বে ভারতের। এরপর ঘরের মাঠে যদি অস্ট্রেলিয়াকে ৫-০ ব্যবধানেও হারায় তাহলেও ভারতের পয়েন্ট হবে ৫৯.২৬ শতাংশ। তাতে ফাইনালে ওঠা কঠিন হয়ে যেতে পারে।

বাংলাদেশ
বাকি ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ (১ টেস্ট, ঘরের মাঠে), দক্ষিণ আফ্রিকা (২ টেস্ট, দক্ষিণ আফ্রিকায়), ইংল্যান্ড (২ টেস্ট, ঘরের মাঠে)।

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গতকাল হেরেছে বাংলাদেশ। ৪৭.৬২ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে বাংলাদেশ। তবে ফাইনালের রেস থেকে এখনও ছিটকে যায়নি বাংলাদেশ।

বাকি পাঁচটি টেস্টের সবকটিতে জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট ৬৫ শতাংশ ছাড়িয়ে যাবে। তবে আর একটি ম্যাচ হারলেও নেমে আসবে ৬১.১১ শতাংশে। তাতে শীর্ষ দুইয়ে ওঠা কঠিন হবে।

শ্রীলঙ্কা
বাকি ম্যাচ: পাকিস্তান (২ টেস্ট, পাকিস্তানে), নিউ জিল্যান্ড (২ টেস্ট, নিউজিল্যান্ডে), দক্ষিণ আফ্রিকা (২ টেস্ট, ঘরের মাঠে)।

ছয় ম্যাচ খেলে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে বেশ পিছিয়ে আছে শ্রীলঙ্কা। তবে ভারতের বিপক্ষে নিজেদের মাঠে ড্রয়ের পর ফাইনালে খেলার আশা এখনো বেঁচে আছে তাদের। বাকি ছয়টি টেস্টের সবকটিতে জিতলে তাদের পয়েন্ট বেড়ে ৬৬.৬৭ শতাংশ হবে। অন্য দলগুলোর ফল অনুকূলে থাকলে তাতে ফাইনালে ওঠার সুযোগ তৈরি হতে পারে।


অন্যান্য সংবাদ