রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যুবসমাজই দেশের সবচেয়ে বড় মানবসম্পদ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে হামে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১৭ জন রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি রাজনৈতিক দলগুলোর দেয়া আয়-ব্যয়ের হিসাবে বড় গড়মিল: টিআইবি নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু ১ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন জলবায়ু গবেষণা ও স্টার্টআপে অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার ২৪ বছর পর ভারতের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন আমি মিথ্যা ন্যারেটিভ ছিঁড়েছি: রাশেদ খাঁন বাংলাদেশের হার, দক্ষিণ আফ্রিকার জয়ে জমে উঠল ফাইনালের লড়াই

ইয়ামাল-রাফিনিয়ার জোড়ায় জয়ে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 1, 2026
ইয়ামাল-রাফিনিয়ার জোড়ায় জয়ে ফিরল বার্সেলোনা

এল ক্লাসিকোয় হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। শনিবার রাতে লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার জোড়া গোলে আলাভেসকে উড়িয়ে দিয়েছে কাতালানরা।

লা লিগায় ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জয় ৬-১ ব্যবধানে। ইয়ামাল-রাফিনিয়া ছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন ফারমিন লোপেস ও অ্যান্থনি গর্ডন। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর জয়ের দেখা পেল হান্সি ফ্লিকের দল।

গত সপ্তাহে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। কিলিয়ান এমবাপের জোড়া গোলে থেমেছিল তাদের টানা নয় ম্যাচের জয়ের ধারা। তবে আলাভেসের বিপক্ষে বড় জয়ে সেই ধাক্কা সামলে নিল ফ্লিকের দল।

ম্যাচের অষ্টম মিনিটেই রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ফারমিন লোপেসের বাড়ানো বল কাছ থেকে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লোপেস। তার জোরালো শট ঠেকাতে পারেননি আলাভেস গোলকিপার আন্তোনিও সিভেরা।

ম্যাচের ৪১তম মিনিটে লোপেসের বাড়ানো বল থেকে আবারও জালের দেখা পান রাফিনিয়া। বিরতির ঠিক আগে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে জোড়ালো শটে ব্যবধান ৪-০ করেন ইয়ামাল।

দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ইয়ামাল। ৬৫তম মিনিটে সিভেরাকে চিপ করে বল জালে পাঠান স্প্যানিশ তারকা। তার দেখানো পথেই যেন গোল করেন বদলি হিসেবে নামা গর্ডন। ৮১তম মিনিটে একই কায়দায় সিভেরাকে পরাস্ত করেন তিনি।

৮৩তম মিনিটে রদ্রির ভুল ব্যাক পাস থেকে বল পেয়ে বার্সেলোনার জালে বল পাঠান মারিয়ানো দিয়াজ। তাতে ব্যবধান কিছুটা কমলেও বড় হার এড়াতে পারেনি আলাভেস।

চলতি লিগে রাফিনিয়ার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫-তে। দ্বিতীয় স্থানে থাকা এমবাপের চেয়ে চার গোল বেশি তার। ১০ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ইয়ামাল।

এই জয়ে আতলেতিকো মাদ্রিদকে টপকে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা। লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে কিছুক্ষণের জন্য শীর্ষে উঠেছিল আতলেতিকো। তবে বার্সেলোনার চেয়ে এখন দুই পয়েন্ট পিছিয়ে তারা। আজ রেসিং সান্তান্দারের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামবে তারা।


অন্যান্য সংবাদ