বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেছে, সরকার গঠন আরবদের হাতে ইরানে নতুন হামলার জল্পনার মধ্যেই পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাকারী বরখাস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী

মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : October 29, 2026
মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে জরুরি নয়—এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ অক্টোবর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবের মার্কিন মিশন একথা জানিয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার আশঙ্কায় মার্কিন কর্মীদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন জানায়, গত ২৩ অক্টোবর থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। সৌদি আরবে মার্কিন কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঝুঁকি বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, হুতি বিদ্রোহীদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলার কারণে যাতায়াত ব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। এখন থেকে দেশটির যেকোনো বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে হলে তাদের বিশেষ অনুমতি নিতে হবে।


অন্যান্য সংবাদ