রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানতে পারে কখন পতিত ফ্যাসিস্ট ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ জামালপুরে কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে’ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ ভারতের বন্ডবাজারে ভয়াবহ পতন, বড় বিপদে অর্থনীতি? জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান ইরানের

বিজয়কে সতর্ক করে দেন রশ্মিকা!

বিনোদন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : October 25, 2026
বিজয়কে সতর্ক করে দেন রশ্মিকা!

বর্তমানে তারকা জুগলের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর তাঁদের মধ্যে অন্যতম চর্চিত জুটি রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরকোন্ডা। সম্প্রতি ঋতুস্রাবের সময়ে স্ত্রীর প্রতি অভিনেতা বিজয়ের এক অদ্ভুত যত্ন ও সংবেদনশীলতার কথা প্রকাশ্যে এনেছেন রশ্মিকা নিজে। পাশাপাশি, তাঁদের সম্পর্ক ও বিয়ের আগের মজার প্রপোজালের গল্পও এখন সোশ্যাল মিডিয়ায় সুপারহিট!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রশ্মিকা জানান, পিরিয়ডের দিনগুলোতে তাঁর শারীরিক ও মানসিক পরিবর্তনের সময় বিজয় অত্যন্ত পরিপক্ব ও যত্নশীলভাবে পাশে থাকেন। যদিও বিজয়ের পরিবারে বা বাড়িতে কখনও পিরিয়ড নিয়ে সেভাবে খোলামেলা আলোচনার চল ছিল না, তবুও রশ্মিকার শারীরিক কষ্ট ও মন খারাপের বিষয়টি তিনি দারুণভাবে বোঝেন।

অভিনেত্রী খোলামেলাভাবেই বলেন, মিড-ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রশ্মিকা মান্দানা বলেন, “আমি কীসের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমার কেমন লাগছে, তা সে বোঝে। আমি খুব খোলামেলা একজন মানুষ। যদি কোনো কারণ ছাড়াই আমার মন খারাপ হয়, আমি তাকে বলি, ‘শোনো, আর কয়েকদিন পরেই আমার পিরিয়ড শুরু হবে, এবং আমার শুধু তোমার সমর্থন প্রয়োজন।’ আমি তাকে আগে থেকেই জানিয়ে দিই।”

অভিনেত্রী রশ্মিকা আরও বলেন, “একজন পুরুষের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এমন তো নয় যে সে আমার জরায়ু বের করে ফেলতে পারবে। কিন্তু এটা জেনে স্বস্তি লাগে যে সে আমার পাশে আছে। সে আমার পেটে মালিশ করে এবং আমার হাত-পা টিপে দেয়, কারণ সে বিশ্বাস করে যে এর বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব নয়।”

রশ্মিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। শেষমেশ সব গুঞ্জন উড়িয়ে ফেব্রুয়ারি মাসে বিয়েটাও করেছেন দুই তারকা। সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ (Koffee With Karan 9) শোয়ে এসে নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ কিছু বিস্ফোরক ও মিষ্টি তথ্য ফাঁস করেন এই জুটি।

শোয়ে বিজয় জানান, রশ্মিকা নাকি তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ১০০ বার অনুরোধ করেছিলেন! বিজয় বলেন, “ও এসে বলল, চল আমরা বিয়ে করি। তখন আমি বলেছিলাম, ঠিক আছে, তুমি তো আমায় ১০০ বার একথা বলেছ।”

এরপর খোলামেলা স্বীকারোক্তিতে রশ্মিকা জানান, তিনি টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলে গিয়েছেন। অন্যদিকে, এতবার প্রপোজ করার পরও বিজয় কেন সঙ্গে সঙ্গে রাজি হননি, তার ব্যাখ্যা দিয়ে অভিনেতা বলেন, “আমি তো আর ডেভিল নই! আসলে আমি সম্পর্কটাকে কঠিন সময় এবং সাধারণ একঘেয়ে দিনেও পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম, এত সবের পরেও রশ্মিকার মনে আমাকে নিয়ে একইরকম ভালোবাসা বজায় থাকে কি না।

রশ্মিকা ও বিজয়ের পর্দার বাইরের প্রেম নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল, কিন্তু দুই তারকাই এ বিষয়ে আলোচনা এড়িয়ে গেছেন। অবশেষে, এই জুটি ২৬ ফেব্রুয়ারি, ২০২৬-এ বিয়ে করেছেন। তাঁরা রাজস্থানে তেলেগু ও কোডভা ঐতিহ্য অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের আগে রশ্মিকা ও বিজয় কিছু স্মরণীয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৮ সালের ‘গীতা গোবিন্দম’ ছবিতে তাঁরা প্রথম একসঙ্গে অভিনয় করেন। তাঁদের ২০১৯ সালের ছবি ‘ডিয়ার কমরেড’-ও দর্শকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছিল। এখন তাঁরা ‘রণবলী’ ছবিতে তাঁদের রসায়ন দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছেন।


অন্যান্য সংবাদ