মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

তাসকিনকে রেখেই উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক / ৬১ জন দেখেছেন
আপডেট : October 23, 2026
তাসকিনকে রেখেই উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা

আগামী ২৮ অক্টোবর ঢাকায় শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তাসকিন আহমেদকে। চলতি মাসের শুরুতে আবুধাবিতে ড্র হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে থাকা অভিজ্ঞ পেসার স্কোয়াডে জায়গা পেয়েছেন খালেদ আহমেদের পরিবর্তে।

১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকারও। আফগানিস্তানের বিপক্ষে একাদশে ছিলেন না সৌম্য এবং ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকেই কোনো টেস্ট ম্যাচ খেলেননি তিনি। তবে আগস্টে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান সফরের টেস্ট স্কোয়াডে ছিলেন বাঁহাতি ওপেনার।

সংযুক্ত আরব আমিরাতের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালে উঠতে না পারা বাংলাদেশ দলের স্কোয়াডে ইনজুরির কারণে খেলতে না পারা লিটন দাসকে রেখেছেন নির্বাচকরা। এছাড়া জ্বর থেকে যথেষ্ট সুস্থ হয়ে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। আমিরাতের ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে না পারলেও পরের ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে গড়া এই দলে তিনজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন- মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাসকিন ছাড়াও পেস আক্রমণে আছেন শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও হাসান মাহমুদ। সাইড স্ট্রেন থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় দল থেকে এখনও বাইরে আছেন নাহিদ রানা।

মিরপুরে হবে দুই দলের প্রথম টেস্ট। পিচটি পেসারদের নাকি স্পিনারদের সহায়তা করবে, কিউরেটর কেমন পিচ প্রস্তুত করেন সেটি দেখার বিষয় হবে। গত মে মাসে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচটি স্পোর্টিং উইকেটে অনুষ্ঠিত হয়েছিল এবং তা পঞ্চম দিন পর্যন্ত গড়ায়। ওই ম্যাচে মিরাজ ও রানার পাঁচ উইকেট শিকারের সুবাদে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপ পরিচিতদের নিয়েই গড়া এবং সেখানে তৌহিদ হৃদয়ের জায়গা অক্ষুণ্ণ রাখা হয়েছে, যিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন। এছাড়া দলে আছেন জাকের আলীও। জাকের সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৫ সালের জুনে।

আগামী ৫ নভেম্বর থেকে সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক, তানজিদ হাসান, এবাদত হোসেন, তৌহিদ হৃদয়, সাদমান ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম ও নাঈম হাসান।


অন্যান্য সংবাদ