মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এসি মিলানের বিপক্ষে বোর্নমাউথের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক / ৪৩ জন দেখেছেন
আপডেট : October 23, 2026
এসি মিলানের বিপক্ষে বোর্নমাউথের ঐতিহাসিক জয়

ইউয়েফা ইউরোপা লিগে ১০ জনের এসি মিলানকে পাত্তাই দেয়নি এএফসি বোর্নমাউথ। ম্যাচের শুরু থেকেই দারুণ পারফরম্যান্সে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বৃহস্পতিবার রাতে ভাইটালিটি স্টেডিয়ামে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বোর্নমাউথ। প্রথমার্ধের ৩২ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করেন জাস্টিন ক্লাইভার্ট ও মার্কাস টেভারনিয়ার। দ্বিতীয় পেনাল্টি উপহার দেওয়ার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিলান গোলকিপার মাইক মাইনান। এরপর ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন বোর্নমাউথের মরক্কান উইঙ্গার আমিন আদলি।

বোর্নমাউথের জন্য এদিন শুরুটা ছিল স্বপ্নের মতো। ডান দিক থেকে আসা একটি ক্রস কনি ডি উইন্টারের উঁচু করা হাতে বাধা পেলে দ্রুতই পেনাল্টি পায় তারা। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অষ্টম মিনিটে নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে নেন ক্লাইভার্ট।

বোর্নমাউথের খেলোয়াড় টাইলার অ্যাডামসের মুখে ধাক্কা দেওয়ার কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় তাঁর দিকে তাকিয়ে আছেন এসি মিলানের গোলকিপার মাইক মাইনান। ছবি : সংগৃহীত
রায়ান ক্রিস্টি, ইভানিলসন এবং জেমস হিলের বেশ কয়েকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন মাইনান। তবে এর পরই রুবেন আমোরিমের দলের জন্য পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। কেননা দলটির গোলকিপার মাইনান মেজাজ হারিয়ে অকারণে জেমস হিলকে ধাক্কা এবং তাঁর মুখে হাত দিয়ে বসেন। ২৮ মিনিটে মিলান অধিনায়ককে লাল কার্ড দেখানোর পাশাপাশি বোর্নমাউথকে দ্বিতীয় পেনাল্টি দেন রেফারি। বদলি হিসেবে মাঠে নামার পর লোরেনজো তোরিয়ানির প্রথম কাজই ছিল জাল থেকে বল কুড়ানো। মাইনান লাল কার্ড দেখার চার মিনিট পর পেনাল্টি থেকে দারুণ শটে গোল করেন টেভারনিয়ার।

বিরতির পরও বোর্নমাউথের আধিপত্য অব্যাহত থাকে। ক্লাইভার্টের একটি বাঁকানো ক্রস প্রায় দূরের পোস্টে ঢুকে যাচ্ছিল, এবং এরপর রায়ান হেড করতে গিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। ক্রিস্টির আরও একটি সুযোগ হাতছাড়া হয়, আদ্রিয়ান ত্রুফার্টও দূর থেকে শট নিয়ে লক্ষ্যভ্রষ্ট হন। তবে ৮৪ মিনিটে ২০ গজ দূর থেকে রক্ষণ প্রাচীর পার করে চমৎকার এক ফ্রি-কিকে গোল করে দলের জয়কে আরও উজ্জ্বল করেন আদলি।

অবশেষে গত সপ্তাহে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয় পেয়েছিলেন বোর্নমাউথ। এবং তার রেশ ধরেই ইউরোপা লিগে আরও একটি অবিশ্বাস্য জয় তুলে নিল দলটি। ১৯৭৩-৭৪ সালের কাপ উইনার্স কাপে সান্ডারল্যান্ডের পর প্রথম ইংলিশ দল হিসেবে প্রধান কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম তিন ম্যাচেই জয়ের রেকর্ড গড়ল তারা। তিন ম্যাচ শেষে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষ পাঁচ দলের একটি হিসেবে বর্তমানে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সাউথ কোস্টের দলটি।


অন্যান্য সংবাদ