বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে স্বর্ণের দামে বড় পতন সাতটি ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’ হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা নেই: স্পিকার সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি পারস্য উপসাগরে একযোগে ৪ জাহাজে হামলা ইরানের জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন নিজের বিয়ে নিয়ে এবার কথা বললেন নুসরাত ফারিয়া আজীবন এএফআই সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ সাইবার হামলার শঙ্কা, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ সাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভবনা সড়ক-মহাসড়কে কাঠামোগত বড় পরিবর্তন, তবুও ৮ বছরে ৫৭ হাজার মৃত্যু

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি

অনলাইন ডেস্ক / ২৮ জন দেখেছেন
আপডেট : October 22, 2026
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি

সৌদি আরবে কোনো আলোচনা ছাড়াই বাংলাদেশের দুই নাগরিক নজরুল ও সুইটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। তিনি বলেন, তারা ব্যভিচার করেছে দাবি করা হলেও এর আসল কারণ প্রকাশ করা হচ্ছে না। এই অবহেলার সঠিক কারণ খুঁজে বের করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সামনে প্রবাসীদের অধিকার ও সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ ক্বাফী রতন অভিযোগ করেন, বাংলাদেশের অনেক নারী সৌদি আরব থেকে গর্ভবতী হয়ে দেশে ফিরে এসেছে। এর জবাব সৌ‌দিকে দিতে হবে। যদি ব্যভিচারের জন্য বিচার হয়, তাহলে সৌদি আরবের অনেক পুরুষের গলায়ও দড়ি পড়ার কথা।

সরকার এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে কড়া কূটনৈতিক পদক্ষেপ না নিলে বাম গণতান্ত্রিক জোটকে সাথে নিয়ে সৌদি দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দেন সিপিবির সাধারণ সম্পাদক।


অন্যান্য সংবাদ