বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩২ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে স্বর্ণের দামে বড় পতন সাতটি ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’ হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা নেই: স্পিকার সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি পারস্য উপসাগরে একযোগে ৪ জাহাজে হামলা ইরানের জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন নিজের বিয়ে নিয়ে এবার কথা বললেন নুসরাত ফারিয়া আজীবন এএফআই সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ সাইবার হামলার শঙ্কা, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ সাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভবনা

হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৩৮ জন দেখেছেন
আপডেট : October 22, 2026
হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী

সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলার নৌঘাঁটি বানৌজা মোংলায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নৌপথে সেখানে পৌঁছান তিনি। দিনের সফরে মোংলা বন্দরের আধুনিকায়ন কার্যক্রম, অর্থনৈতিক অঞ্চল এবং উপকূলীয় উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনার কথা রয়েছে তার।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করা, সুন্দরবনের সুরক্ষা এবং মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ সফর। দায়িত্ব গ্রহণের পর উপকূলীয় অঞ্চলে এটিই তার প্রথম সফর।

বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে সফর শুরু করেন প্রধানমন্ত্রী। এ সময় আকাশপথে সুন্দরবনের হিরণ পয়েন্টসহ উপকূলীয় এলাকা ঘুরে দেখেন তিনি। পরে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপে পৌঁছান। সেখান থেকে নৌযানে মোংলার নৌঘাঁটি বানৌজা মোংলায় যান তিনি।

নৌঘাঁটির ওয়ার্ডরুমে মধ্যাহ্নবিরতি শেষে স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল পৌনে ৩টার দিকে মোংলা বন্দরের জেটি ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।

সফরে বন্দরের চলমান আধুনিকায়ন প্রকল্প, প্রস্তাবিত নতুন কনটেইনার টার্মিনাল, পণ্য ওঠানো-নামানোর আধুনিক ব্যবস্থা এবং পশুর চ্যানেলের খনন কার্যক্রম পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের স্থানও ঘুরে দেখার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে মোংলা বন্দর ও আশপাশের এলাকায় স্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা এবং বাসিন্দাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের আশা, এ সফরের মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম সম্প্রসারণ, পশুর চ্যানেলে নিয়মিত খনন, আধুনিক যোগাযোগ অবকাঠামো নির্মাণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ আরও গতি পাবে।

দিনব্যাপী সফর শেষে বৃহস্পতিবার বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


অন্যান্য সংবাদ