বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩২ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে স্বর্ণের দামে বড় পতন সাতটি ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’ হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা নেই: স্পিকার সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি পারস্য উপসাগরে একযোগে ৪ জাহাজে হামলা ইরানের জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন নিজের বিয়ে নিয়ে এবার কথা বললেন নুসরাত ফারিয়া আজীবন এএফআই সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ সাইবার হামলার শঙ্কা, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ সাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভবনা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে স্বর্ণের দামে বড় পতন

অনলাইন ডেস্ক / ৩৬ জন দেখেছেন
আপডেট : October 22, 2026

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এর প্রভাবে দীর্ঘমেয়াদে সুদের হার উচ্চপর্যায়ে বজায় থাকতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। এতে করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১টা ২১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৯৫ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

ওএএনডএ-এর সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘তেলের দাম যদি ধারাবাহিকভাবে বাড়তে থাকে, তবে মূল্যস্ফীতির আশঙ্কা আরও জোরালো হবে। এতে দীর্ঘমেয়াদে সুদের হার বেশি থাকার সম্ভাবনা বৃদ্ধি পাবে, যা স্বর্ণের বাজারে মন্দার অন্যতম কারণ।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৬ দশমিক ০৬ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৯৪ দশমিক ৯৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৬১ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।


অন্যান্য সংবাদ