বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

অনলাইন ডেস্ক / ২৬ জন দেখেছেন
আপডেট : October 21, 2026
জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানোর কথা বললেও দলটির সেই পথ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অবস্থানের সমালোচনা করে বলেছেন, মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে দলটি মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি ‘দাজ্জালের জান্নাত’।টিভি দেখুন

বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে তিনি লেখেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। এ প্রসঙ্গে হাদিসের উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়।

এরপর জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। বিদেশিদের সঙ্গে বৈঠক, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন প্রতিষ্ঠার বিষয়ে দলটির অবস্থান, গাজী নজরুল ইসলাম, শহীদ আবরার ফাহাদের হত্যা মামলায় অভিযুক্তদের পক্ষে আইনজীবী হওয়া এবং রোজা ও পূজাকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলার প্রসঙ্গ তুলে দলটির সমালোচনা করেন তিনি।সরকারি আদেশ দেখুন

স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও প্রশ্ন তোলেন, আগে হিন্দুদের নৌকার সঙ্গে যুক্ত করা হলেও এবার তাদের দাঁড়িপাল্লার সঙ্গে যুক্ত করার কথা বলা হচ্ছে কি না। একই সঙ্গে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া এবং জান্নাতের টিকিট বিতরণের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গেও জামায়াতের সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার দাবি না করে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করা হয়েছিল।

স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, ‘মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!’


অন্যান্য সংবাদ