বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

বাসায় মাদকের কারবার, পদ থেকে সরানো হলো সেই অতিরিক্ত ডিআইজিকে

অনলাইন ডেস্ক / ৩২ জন দেখেছেন
আপডেট : October 20, 2026
বাসায় মাদকের কারবার, পদ থেকে সরানো হলো সেই অতিরিক্ত ডিআইজিকে

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয় এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাটারা এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এডিশনাল ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে সরিয়ে সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরি এক অফিস আদেশে তাকে পদ থেকে সরানো হয়।

এর আগে তার ভাড়া দেওয়া রাজধানীর একটি বাসায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং নারী-পুরুষসহ ৮৪ জনকে আটকের খবর প্রকাশিত হয়।

পুলিশ সদর দপ্তরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকার পুলিশ হাউজিং-১-এর একটি বাসায় সোমবার দিবাগত রাতে অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। রাতভর ডিজে পার্টি, মাদকসেবন ও মাদকের কারবার পরিচালিত হওয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়। তাদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন। ওই বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদসহ বিভিন্ন সামগ্রী ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দের কথা জানিয়েছে ডিবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছিলেন, বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টি চলছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-কমিশনার ইলিয়াস কবিরের ভাষ্য অনুযায়ী, বাসাটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়। বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হলেও সেখান থেকে অর্জিত আয়ের ৭০ শতাংশ জহির পেতেন বলে জানান তিনি।

ডিবির একটি সূত্রের বরাতে আগের প্রতিবেদনে আরও বলা হয়েছিল, আটক কো-হোস্টকে ছাড়িয়ে নিতে তদবির করেছিলেন ওই কর্মকর্তা। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা পোস্টের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


অন্যান্য সংবাদ