বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

দুর্গাপূজা ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: এসআরবি

অনলাইন ডেস্ক / ২৩ জন দেখেছেন
আপডেট : October 20, 2026
দুর্গাপূজা ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: এসআরবি

‎শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চ পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা জানান এসআরবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম।

এ সময় এসআরবি-১ এর অধিনায়ক বলেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এসআরবি-১-এর আওতাধীন হওয়ায় এসব এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

‎এদিকে, পূজামণ্ডপে আসা সনাতন ধর্মাবলম্বীরা জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপন করছেন তারা। এছাড়া, আগামীকাল বিজয়া দশমী সুন্দর ও নির্বিঘ্নভাবে উদযাপনের মাধ্যমে প্রতিমা বিসর্জন দিতে পারবেন বলে আশা করছেন দর্শনার্থীরা। তবে উৎসবের মধ্যে কিছুটা আতঙ্কের অনুভূতি রয়েছে বলেও জানান কয়েকজন ভক্ত।


অন্যান্য সংবাদ