বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

পেনাল্টি মিস করেও আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক / ২০ জন দেখেছেন
আপডেট : October 21, 2026
পেনাল্টি মিস করেও আল নাসরের জয়

সৌদি প্রো লিগে নিওমকে ১-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবটি। ম্যাচে সহজ সুযোগসহ পেনাল্টি মিস করেন সিআরসেভেন।

রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। নিজের চেনা ছন্দে ছিলেন না এই পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোও।

অধিনায়ক ও দলের সবচেয়ে বড় তারকা জালের দেখা না পেলেও সতীর্থ জোয়াও ফেলিক্সের নৈপুণ্যে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। ৬১ মিনিটি ফেলিক্সের দুর্দান্ত ফিনিশিংয়েই জয় নিশ্চিত হয় দলটির।

এই জয়ে ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে আল নাসর। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে নিওম।


অন্যান্য সংবাদ