বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ক্ষোভ, মিশরের কোচসহ নিষিদ্ধ তিনজন

স্পোর্টস ডেস্ক / ১৫ জন দেখেছেন
আপডেট : October 20, 2026
আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ক্ষোভ, মিশরের কোচসহ নিষিদ্ধ তিনজন

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির সমালোচনা করে শাস্তি পেলেন মিশরের কোচ হোসাম হাসান। তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। একই ঘটনায় মিসরের ফরোয়ার্ড মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচ এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। এরপর রেফারিংয়ের ভুলকে দলের বিদায়ের কারণ হিসেবে উল্লেখ করেন ৬০ বছর বয়সী কোচ হোসাম। ম্যাচ শেষে সাক্ষাৎকারে রেফারিকে অপমান করার অভিযোগে শাস্তি পেয়েছেন জিকো।

কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচটিতে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে শেষ আটে ওঠে আর্জেন্টিনা। তবে মাঠের কিছু সিদ্ধান্ত নিয়ে বড়সড় প্রশ্ন উঠে।

ম্যাচের ৫৮ মিনিটে মিশরের মোস্তফা জিকোর একটি গোল ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তির সাহায্যে বাতিল করে দেওয়া হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিশরের এক ফুটবলার ফাউল করেছেন।

ম্যাচের শেষ দিকে হামদি ফাথির ওপর ফাউলের অভিযোগ তুলে পেনাল্টির দাবিও জানায় মিশর। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপরই উল্টো প্রান্তে গিয়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় মিশরকে।

ম্যাচের রেফারিংয়ের পক্ষে অবস্থান নেন ফিফার রেফারিবিষয়ক প্রধান পিয়েরলুইজি কলিনা। তার মতে, এ ধরনের অভিযোগ রেফারি ও তাদের পরিবারের বিরুদ্ধে হুমকির ঝুঁকি তৈরি করতে পারে।

বিবৃতিতে ইএফএ জানিয়েছে, শাস্তির বিস্তারিত কারণ জানতে ফিফার শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করা হয়েছে। সিদ্ধান্ত পর্যালোচনা করে আপিলের সুযোগ আছে কি না, তা বিবেচনা করবে সংস্থাটি।

এই নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে ম্যাচগুলোতে হোসাম ও ইব্রাহিমকে নাও পেতে পারে মিশর। মার্চের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচেও তাদের অনুপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। আর জিকো জুন মাস পর্যন্ত মাঠের বাইরে থাকবেন।


অন্যান্য সংবাদ