বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ মুখ

স্পোর্টস ডেস্ক / ৩৪ জন দেখেছেন
আপডেট : October 21, 2026
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ মুখ

আন্তর্জাতিক ফুটবলের চূড়ান্ত মুহূর্ত যত ঘনিয়ে আসছে, আর্জেন্টিনা জাতীয় দলে ইনজুরির মিছিল ততই দীর্ঘ হচ্ছে। আসন্ন নভেম্বরের উইন্ডোর জন্য দল গোছাতে ব্যস্ত যখন কোচ লিওনেল স্কালোনি, তখনই মূল একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলারদের একের পর এক চোট বেশ বেকায়দায় ফেলে দিচ্ছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ডকে।

সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে খেলার সময় অন্তত পাঁচ আর্জেন্টাইন অভিজ্ঞ মুখ—এমিলিয়ানো মার্তিনেজ, লাউতারো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো ও পাওলো দিবালার চোট পাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

পাওলো দিবালা: গত ১৫ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের প্রথমার্ধ শেষে পায়ের পেশির চোট নিয়ে মাঠ ছাড়েন দিবালা। পরবর্তীতে এমআরআই স্ক্যানে পেশি ছিঁড়ে যাওয়ার (মাইনর মাসল টিয়ার) বিষয়টি ধরা পড়ে। সেরে ওঠার সময় আরও প্রায় দুই সপ্তাহ বেড়ে যাওয়ায় চ্যাম্পিয়নস লিগে স্লোভান ব্রাতিস্লাভা এবং সিরি আ-তে নাপোলির বিপক্ষে রোমার গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়া যাবে না তাকে।

এমিলিয়ানো মার্তিনেজ: সম্প্রতি প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে চোট পান ৩৪ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচের ৬৭তম মিনিটে একটি ফ্রি-কিক ঠেকাতে বার ছেড়ে এগিয়ে গিয়ে বিপদমুক্ত করতে গিয়ে সংঘর্ষ হয় এভারটন ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে। অন্তত ৬ সপ্তাহের জন্য বিশ্বজয়ী এই গোলকিপারকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

লাউতারো মার্তিনেজ: চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের হতাশার মাঝেই ইন্টার মিলানের জন্য বড় ধাক্কা হয়ে আসে লাউতারো মার্তিনেজের চোট। থাই মাসলের চোটের কারণে অন্তত ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ও ইন্টার অধিনায়ক। আন্তর্জাতিক বিরতির আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা না থাকায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে ক্লাবটিকে।

ক্রিস্তিয়ান রোমেরো: চ্যাম্পিয়নস লিগে এস্পানিওলের বিপক্ষে জয়ের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের রক্ষণভাগের সবচেয়ে বড় ভরসা ক্রিস্তিয়ান রোমেরো। আর্জেন্টাইন ডিফেন্ডারের চোট কতটা গুরুতর, তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।

পরীক্ষায় অ্যাডাক্টর পেশিতে হালকা চোট ধরা পড়েছে রোমেরোর। প্রাথমিক ধারণা অনুযায়ী, অন্তত ১০ থেকে ১২ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডিফেন্ডারকে। বড় ধরনের শঙ্কা কেটে গেলেও সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁকে পাচ্ছেন না ক্লাব কোচ।

নিকোলাস তাগলিয়াফিকো: লিগ আঁতে খেলার সময় পেশির ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। চোটের কারণে ইতিমধ্যেই ক্লাবের হয়ে শেষ ৩টি ম্যাচ মিস করেছেন তিনি। তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কিছু জানানো হয়নি।

জাতীয় দলের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকার মুহূর্তে দলের এই পাঁচ অভিজ্ঞ তারকার চোটের খবর নিঃসন্দেহে বড় ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির জন্য।


অন্যান্য সংবাদ