বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

আর্সেনাল ম্যাচের আগে বেকায়দায় বায়ার্ন

স্পোর্টস ডেস্ক / ৩১ জন দেখেছেন
আপডেট : October 21, 2026
আর্সেনাল ম্যাচের আগে বেকায়দায় বায়ার্ন

আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় বায়ার্ন মিউনিখ। ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি। অসুস্থতার প্রভাব পড়েছে তার পায়েও। ফলে আজ রাতে নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যাচে তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মঙ্গলবার কোম্পানির জায়গায় সংবাদ সম্মেলনে আসেন সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস। তিনি জানান, সুস্থ হতে কোম্পানির আরও দুই-তিন দিন লাগতে পারে। আপাতত তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ড্যাঙ্কস বলেন, ‘অসুস্থতার কারণে কখনো কখনো কোম্পানির পায়ে সমস্যা হচ্ছে, ব্যথাও অনুভব করছেন। এটা ভাইরাসজনিত অসুস্থতা। চিকিৎসকেরা এ বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন। আমরা তাকে শুধু বিশ্রাম নিতে বলেছি। যত দিন প্রয়োজন, তাকে তত দিন সময় নিতে হবে।’

কোম্পানি কবে ফিরতে পারবেন, তা নিশ্চিত করে বলতে পারেননি ড্যাঙ্কস। তিনি বলেন, ‘তিনি আগামীকাল ফিরবেন, নাকি দুই-তিন দিন পর, এই মুহূর্তে আমি জানি না। ভিনসেন্টকে বিশ্রামে রাখাটাই কঠিন কাজ।’

শনিবার বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলের জয়ের সময়ও কোম্পানিকে বেশ নিষ্প্রভ দেখায়। ম্যাচে তাকে বেশির ভাগ সময় বসে থাকতে দেখা যায়। বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্ল সে সময় জানিয়েছিলেন, ভাইরাসজনিত অসুস্থতার পাশাপাশি কোম্পানি হিপের চোটেও ভুগছিলেন। এমনকি সিঁড়ি দিয়ে ওঠার সময় তাকে সহায়তা নিতে হয়েছিল বলে খবর প্রকাশিত হয়।

আজকের ম্যাচে কোম্পানি মাঠে থাকতে না পারলে কীভাবে দলের সঙ্গে যোগাযোগ করবেন, সে বিষয়েও প্রস্তুতি রয়েছে বায়ার্নের। গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে পারেননি তিনি। সে সময় দূর থেকে দলের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করেছিল ক্লাবটি।

শুধু কোচই নয় বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। মঙ্গলবার ব্যক্তিগত কারণে অনুশীলনে ছিলেন না মিডফিল্ডার জশুয়া কিমিখ। ম্যাচে তার অংশগ্রহণে এর প্রভাব পড়বে কি না, তা নিশ্চিত নন ড্যাঙ্কস।

গোলকিপার ম্যানুয়েল নয়্যার অনুশীলনে ফিরলেও পায়ের সমস্যায় বায়ার্নের সর্বশেষ দুই ম্যাচে খেলতে না পারা এই অভিজ্ঞ ফুটবলারের আর্সেনালের বিপক্ষে খেলা নিয়েও সংশয় রয়েছে। গত ম্যাচে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলতে পারবেন না মাইকেল অলিসেও। চোটের কারণে মিডফিল্ডার জামাল মুসিয়ালাকেও নিয়েও শঙ্কা রয়েছে।

চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে বায়ার্ন। বোডো/গ্লিমটকে ৫-০ হারিয়ে দুর্দান্ত শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে বায়ার্ন। ভাইকিংসের বিপক্ষে সবশেষ ম্যাচে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে বাভারিনরা। আর্সেনালের বিপক্ষে ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মান চ্যাম্পিয়নরা।


অন্যান্য সংবাদ