মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দল ছাড়ার শাস্তি পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক / ৩৮ জন দেখেছেন
আপডেট : October 20, 2026
দল ছাড়ার শাস্তি পেলেন রোনালদো

আন্তর্জাতিক বিরতিতে দল ছেড়ে চলে যাওয়ার শাস্তি পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) দেশটির সর্বোচ্চ গোলদাতাকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে। পাশাপাশি তাকে জরিমানা করা হয়েছে ২৮৬ ডলার।

গত ২৮ সেপ্টেম্বর নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে থাকার পর কোচ হোর্হে জেসুসের সঙ্গে রোনালদোর বিরোধের সূত্রপাত। রোনালদোর দাবি ছিল, কোচ জেসুস তাকে ম্যাচে অন্তত ২০-৩০ মিনিট খেলানোর কথা দিলেও পুরো ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও তাকে একাদশের বাইরে রাখার ঘোষণা দিলে তিনি ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ছাড়েন।

এ ঘটনায় রোনালদোকে শাস্তি দিল এফপিএফ। নিষেধাজ্ঞার মেয়াদ ধরা হয়েছে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের দিন থেকে। ফলে এরই মধ্যে ১৯ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছেন রোনালদো। পরের ফিফা উইন্ডো আসার আগেই বাকি সময় শেষ হওয়ার আগেই মেয়াদ পূর্ণ হয়ে যাবে বলে পর্তুগালের কোনো ম্যাচ মিস করতে হবে না তাকে।

শাস্তি নির্ধারণের ক্ষেত্রে রোনালদোর অনুশোচনা, ফুটবলে তার অবদান ও ক্রীড়াক্ষেত্রে অর্জন বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে এফপিএফের শৃঙ্খলা কমিটি। আত্মপক্ষ সমর্থনের সময় নিজের পুরস্কার ও অর্জনের তালিকাসহ জীবনবৃত্তান্তও জমা দেন তিনি।

আগের বিবৃতিতে নিজের আচরণের দায় স্বীকার করে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন রোনালদো। একই সঙ্গে নিজের শাস্তি পাওয়া উচিত বলেও স্বীকার করেন তিনি।

আগামী ১৪ নভেম্বর নেশনস লিগে আবারও ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। তিন দিন পর ওয়েলসের মাঠে খেলবে দলটি।

কোচ জেসুস রোনালদোর জাতীয় দলে তার ফেরার পথ এখনও বন্ধ করেননি। পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা সম্প্রতি বলেছেন, বিষয়টির সমাধান হলে রোনালদোকে আবার জাতীয় দলে পাওয়ার প্রবল আগ্রহ রয়েছে।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে গোল ও ম্যাচ—দুই ক্ষেত্রেই পুরুষ ফুটবলে বিশ্বরেকর্ড তার। রোনালদোর হাত ধরেই ইউরো ২০১৬ ও দুটি নেশনস লিগের শিরোপা জিতেছে পর্তুগাল।

২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। গত বছর ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদও বাড়িয়েছেন তিনি। আল নাসরের এই ফরোয়ার্ড আগামী ফেব্রুয়ারিতে ৪২ বছরে পা দেবেন। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে আর মাত্র ১৯ গোল প্রয়োজন তার।


অন্যান্য সংবাদ