মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার

রিপোর্টারের নাম : / ৩০৯ জন দেখেছেন
আপডেট : August 28, 2025

প্রকৌশলী সাইদুর রহমান ষড়যন্ত্রের শিকার

নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি কিছু পত্রিকায় প্রকৌশলী সাইদুর রহমান, কর্মকর্তা, বিআইডব্লিউটিএ-কে নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।

প্রকৌশলী সাইদুর রহমান একজন চৌকস, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সবসময় সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনে তাঁর সততা ও নিষ্ঠার কারণে কর্তৃপক্ষের কাছ থেকে ইতোমধ্যেই স্বীকৃতি অর্জন করেছেন।

কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, একটি স্বার্থান্বেষী মহল তাঁর সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের সরবরাহ করছে। বিশেষ করে অফিসার এসোসিয়েশনের নির্বাচনে তাঁর জনপ্রিয়তা দেখে একটি চক্র অসৎ উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এ চক্রের অনিয়ম ও দুর্নীতির কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তাদের আক্রোশ থেকে এই ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশিত হয়েছে।

অতএব, জনসাধারণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা যাচ্ছে—উক্ত ভ্রান্ত ও মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য যাচাই করার জন্য। প্রকৌশলী সাইদুর রহমান প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এবং একই সঙ্গে অনুরোধ করছেন ভবিষ্যতে এ ধরনের বানোয়াট সংবাদ প্রকাশ না করার জন্য।


অন্যান্য সংবাদ