মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

চলতি সপ্তাহেই ভারত থেকে আসবে আরও ২০০ টন অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক / ৯৭ জন দেখেছেন
আপডেট : July 26, 2021

চলতি সপ্তাহের শেষে রেলপথেই দেশে আসবে আরও ২০০ টন তরল অক্সিজেন। যা এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনেই এসে পৌঁছাবে। লিন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সুফিয়া আক্তার ওহাব ও গ্যাস শাখার সরবরাহ ব্যবস্থাপক মো. খাররুম বিন আব্দুল কায়ুম মন্ডল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ১০টি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে ছেড়ে আসা ইন্দো-বাংলা ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। পরে দুপুর পৌনে ১২টা থেকে তরল অক্সিজেন ট্রেন থেকে সড়ক পথে পরিবহনের জন্য ট্যাংকলরিতে লোড করা শুরু হয়। সর্বশেষ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দুটি ট্যাংকলরিতে ৪০ টন অক্সিজেন নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল ৩টা পর্যন্ত ৮টি ট্যাংকলরিতে ১৬০ টন অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

লিন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সুফিয়া আক্তার ওহাব বলেন, গতকাল বিকেল থেকে আজ বিকাল ৩টা নাগাদ ৮টি ট্যাংকলরিতে করে মোট ১৬০ টন তরল অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাকি ৪০ টন অক্সিজেন বিকেল সাড়ে ৫টার দিকে ছেড়ে গেছে।

তিনি আরও বলেন, আগামীতে যে কয়েকটি ট্রেন ভারত থেকে অক্সিজেন নিয়ে বাংলাদেশে আসবে আপাতত সেগুলোও এখানেই খালাস হবে। প্রতি সপ্তাহে ২০০ টন করে অক্সিজেন নিয়ে দুই থেকে তিনটি ট্রেন বাংলাদেশে আসতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

লিন্ডে বাংলাদেশের গ্যাস শাখার সরবরাহ ব্যবস্থাপক মো. খাররুম বিন আব্দুল কায়ুম মন্ডল  বলেন, চলতি সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার রেলপথেই আরও ২০০ টন অক্সিজেন দেশে আসবে।


অন্যান্য সংবাদ