মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

নতুন বিয়ের খবর দিলেন শোয়েব মালিক

রিপোর্টারের নাম : / ২৫২ জন দেখেছেন
আপডেট : January 20, 2024

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছে পাকিস্তান ক্রিকেট তারকা শোয়েব মালিকের। শেষ পর্যন্ত সেই গুঞ্জন আরো জোরালো করে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মালিক।

শোয়েব মালিক বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। নিজের অফিসিয়াল ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই তারকা। সেখানে লিখেছেন, আলহামদুলিল্লাহ। কুরআনের সুরা আন-নাবার ৮ নম্বর আয়াত তুলে ধরেছেন, যার অর্থ- আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূত্র: চ্যানেল২৪

জনপ্রিয় অভিনেত্রী সানা জাবেদ অভিনয় জগতে বিচরণ করেন ২০১২ সালে। শোয়েবের মতো সানা জাভেদও বিয়ে করেছিলেন। সানা জাভেদের আগে শোয়েব মালিক বিয়ে করেছেন আরো ২টি।

প্রথম বিয়ে করেছিলেন আয়েশা সিদ্দিকীর সঙ্গে। ২০১২ সালে তিনি ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। রিপোর্ট: ফয়সাল আহমেদ


অন্যান্য সংবাদ