শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বর্ণিল আয়োজনে গ্র্যাজুয়েট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

বর্ণিল আয়োজনে গ্র্যাজুয়েট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী গ্র্যাজুয়েট এসোসিয়েশনের ইফতার মাহফিল সংগঠনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা:মিজানুর রহমানের সভাপতিত্বে রাজধানীর বনশ্রীতে বনশ্রী কমিউনিটি সেন্টারে আজ শুক্রবার ০৭ এপ্রিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মনির চৌধুরী সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কনিকাড়া গ্রামের কৃতি সন্তান সালাউদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি এমদাদ সরকার, বিগ্রেডিয়ার আমিনুল ইকবাল, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মোর্শেদ কামাল, বিশিষ্ট রাজনীতিবিদ জহির উদ্দিন সিদ্দিক টিটু,অর্থ সম্পাদক
মো: মাসুম, প্রকৌশলী শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সর্দার,বায়েজিদ ভূইয়া,খোরশেদ আলম,ইউসুফ মিয়া,ডা:সজিব,জাকারিয়া পারভেজ,রাসেল আহম্মেদ, বন্ধন সভাপতি লিয়াকত আলী জুয়েল, সেলিম রানা,ফোরকান উদ্দিন, অভিজিত বনিক,শফিকুল ইসলাম আকাশ, শফিকুল ইসলাম, নুরনবীসহ অসংখ্য সমাজ কর্মী ও সুধী সমাজের নেতৃবৃন্দরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডাঃ মিজানুর রহমান বলেন আমরা অচিরেই সংগঠনের সাংগঠনিক নানান কর্মসূচি ঘোষণা করবো।আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করলে সবাই এক বাক্যে কন্ঠ ভোটে তা পাশ হয়।ডা: মিজানুর রহমান বলেন আমরা মানবিক কর্মসূচির মাধ্যমে সংগঠনের পরিধি বাড়াবো এবং শীঘ্র কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি গঠন করা হবে।পরে দেশ জাতির কল্যাণে সংগঠনটির সাধারণ সভাপতি ডা:মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।


অন্যান্য সংবাদ