শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঘটনাচক্রে সাকিব আল হাসান আমার বস: আসিফ

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

বাংলা সংগীতের যুবরাজখ্যাত আসিফ আকবরের ডাকে সাড়া দিয়ে তার অফিশিয়াল একটি অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে আসিফ তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, আসছে ৩০ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়াম চেরাস-এ হ্যালো সুপারস্টারস অ্যাপ-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব। আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে এই জমকালো অনুষ্ঠান জুড়েই থাকবেন বাংলাদেশের প্রাণ-সাকিব আল হাসান।

আসিফ আরও লেখেন, মালয়েশিয়ান জোজো ইভেনস এবং বাংলাদেশের ভার্সাটাইলো গ্রুপের যৌথ আয়োজনে আপনাদের স্বাগত জানাই। ঘটনাচক্রে সাকিব আল হাসান আমাদের ভার্সাটাইলো গ্রুপের সম্মানিত পরিচালক। হ্যালো সুপারস্টারস অ্যাপ-এর কান্ট্রি হেড হিসেবে সাকিব আল হাসান আমার বস, আমি সম্মানিত বোধ করছি। অনেক কথা হতেই থাকবে হ্যালো সুপারস্টারস অ্যাপ-এর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। ইনশাআল্লাহ ৩০ এপ্রিল দেখা হবে চেরাস-এ।


অন্যান্য সংবাদ