শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রাথমিকে শিক্ষক বদলির আবেদন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু!

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : September 8, 2022

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির আবেদন শুরু হতে পারে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। এবার এ বদলি কার্যক্রম হবে অনলাইনে। তাইর আবেদনও অনলাইনে করতে হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানান।

সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম।

এর আগে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছিল সরকার।

সে অনুযায়ী সফটওয়্যারে শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং কাজ শেষ হয়েছে। আগস্ট থেকে শিক্ষক বদলির আবেদন শুরু হওয়ার কথা ছিল। এক মাস পিছিয়ে তা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর ধরে শিক্ষক বদলি কার্যক্রম বন্ধ আছে।


অন্যান্য সংবাদ