শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জ্বালানি তেলের দাম ফের সমন্বয়ের আশ্বাস পরিকল্পনামন্ত্রীর

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : September 8, 2022

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জ্বালানি তেলের দাম ফের সমন্বয়ের আশ্বাস দিয়েছেন । তিনি বলেন, ‘বিশ্ব বাজারে তেলের দাম কমায় আমাদের দেশেও দাম কমানো হয়েছে। আপনারা তেল-গ্যাসের দাম বাড়ার আভাস পেলেও আমি কমার আভাস পাচ্ছি। খুব শিগগরই জ্বালানি তেলের দাম আরও কমবে।’ বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সাভারের সিআরপিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সরকার তার মনোভাবের পরিচয় দিয়েছে, অল্প হলেও তেলের দাম কমিয়েছে। আবারও তেলের দাম কমে এলে সেটি কোন প্রক্রিয়ায় সমন্বয় হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিশ্ব বাজারে দাম বাড়লে আমরা বাড়াবো, আর কমলে কমাবো। তবে এবার দামটা হঠাৎ করে একটু বেশি বেড়েছে, এ কারণে সমস্যা বেশি হয়েছে।’

এ সময় জীবনযাত্রার খরচ কমাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আমাদের জীবন যাত্রার খরচ কমাতে হবে। যেমন: আপনি ৫০০০ সিসির গাড়ির পরিবর্তে ৩০০০ সিসির গাড়ি ব্যবহার করতে পারেন। আপনার ঘরে অফিসে পাঁচটি লাইট ব্যবহারের পরিবর্তে তিনটি লাইট ব্যবহার করতে পারেন। আমরাও (সরকার) এই পথ অনুসরণ করছি।

সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএসপিআইয়ের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর আলী সরকার প্রমুখ।


অন্যান্য সংবাদ