মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বাসায় টিকা নিতে চান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক / ১১৩ জন দেখেছেন
আপডেট : July 18, 2021

করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে অনুযায়ী টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে একটি এসএমএসও পেয়েছেন তিনি। কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ঘরের বাইরে নেওয়াটা নিরাপদ মনে করছে না ব্যক্তিগত চিকিৎসকরা। এ জন্য টিকাকেন্দ্র নয় বরং বাসায় এসে টিকা দেওয়ার ব্যবস্থা করতে সরকারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে দলটি।
জানা গেছে, গুলশানের নিজ বাসভবন ফিরোজায় করোনা টিকা নিতে চান খালেদা জিয়া। তার চিকিৎসকরাও মনে করছেন, বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এ অবস্থায় তার বাসার বাইরে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয়। তাই সরকার যেন তার বাসায় গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করে। এ জন্য সরকারের একজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া টিকা নেওয়ার এসএমএস পেয়েছেন কি না জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, এটা তো একটা আনুষ্ঠানিকতা। সেটা এসেছে।
কবে তিনি টিকা নেবেন জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ঈদের আগেই যে কোনো সময় টিকা নিতে পারেন ম্যাডাম। কবে তিনি টিকা নেবেন সেটা এখনও সিদ্ধান্ত হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, এসএমএসে কবে টিকা নেওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে সেটি জানি না। এটি ডা. জাহিদ হোসেন জানেন। তবে, ম্যাডামের চিকিৎসকরা এই মুহুর্তে তাকে বাইরে নেওয়া নিরাপদ মনে করছেন না। তারা চাচ্ছেন ম্যাডামকে বাসায় রেখেই টিকা নেওয়ার ব্যবস্থা করতে। এ জন্য দলের মহাসচিব ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন।

তাহলে কি বাসায়ই টিকা নেবেন খালেদা জিয়া? এমন প্রশ্নের উত্তরে আব্দুস সাত্তার বলেন, এটা তো সরকারের ওপর নির্ভর করছে। আমরা চাচ্ছি সরকার যেন তার বাসায় এসে টিকা দেওয়ার ব্যবস্থা করে। এখন তারা সেটি না করলে তিনি কেন্দ্রে গিয়ে টিকা নেবেন।

 

 


অন্যান্য সংবাদ