শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় ১৩শ’

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭৯ জন। এ নিয়ে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪ লাখ ৮৯ হাজার ৬৮১ জনে। এসময়ে নতুন করে ৪ লাখ ৩৮ হাজার ৬১৮ নের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬০ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৪৫ জনের। একইসময়ে ভাইরাসটি থেকে সেরে উঠেছেন ৮ লাখ রোগী। এ নিয়ে সুস্থ হয়েছেন ৫৮ কোটি ২০ লাখ ১ হাজার ৮০৫ জন।

মঙ্গলবার (৩০শে আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এ তথ্য। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২২৫ জন এবং মারা গেছেন ২৩৫ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৪৫ জন এবং মারা গেছেন ১০৪ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১৪২ জন এবং মারা গেছেন ৪৯ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৪৫৮ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৬ জন এবং মারা গেছেন ৭৮ জন। একইসময়ে ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ৪৮ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ৬০ জন। একইসময়ে তাইওয়ানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪৪৮ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৬৫৮ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৮৮ জন এবং মারা গেছেন ১১ জন।


অন্যান্য সংবাদ