শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অর্ধশত বছর পর ফের চন্দ্রাভিযান শুরু নাসার

রিপোর্টারের নাম : / ৩২৯ জন দেখেছেন
আপডেট : August 29, 2022
অর্ধশত বছর পর ফের চন্দ্রাভিযান শুরু নাসার

অর্ধশত বছর পর আবারও চন্দ্রাভিযান শুরু করছে নাসা। সোমবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেলের পর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়বে অত্যাধুনিক এসএলএস রকেট বুস্টার। অভিযান সফল হলে ২০২৫ নাগাদ প্রথমবারের মতো চাঁদের বুকে হাটবেন কোনো নারী।

চন্দ্র জয়ের অর্ধশতাব্দী পেরিয়েছে। ১৯৬১ থেকে ১৯৭২ পর্যন্ত গ্রিক দেবতা অ্যাপোলোর নামে চন্দ্র মিশনে ৬ বার চাঁদের বুকে পা রাখে মানুষ। কিন্তু ১৯৭২ সালের পর প্রযুক্তির উন্নতির ফলে পৃথিবী থেকেই পর্যবেক্ষণ শুরু হয়। ঝুঁকি ও খরচ বিবেচনায় পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে আর মানুষ পাঠানোর প্রয়োজন পড়েনি। তাই বন্ধ করে দেয়া হয় চন্দ্রমিশন।

তবে আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মিশন সফল হলে চাঁদই হতে পারে মহাকাশে নাসার প্রথম যাত্রাবিরতির স্থান। যুক্তরাষ্ট্রের দাবি, ২০২৫ সালে প্রথমবারের মতো চাঁদের বুকে হাঁটবেন কোনো নারী। এবার অ্যাপোলোর জমজ বোন ও চাঁদের দেবী আর্টেমিসের নামে রাখা হয়েছে মিশনের নাম।

এ মিশনে ব্যবহার করা হবে সবচেয়ে আধুনিক রকেট বুস্টার। এসএলএস রকেটটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ওড়ার অপেক্ষায় রয়েছে। এই রকেট মূলত নভোচারীদের বহনকারী ওরাইওন ক্যাপসুলকে নিয়ে চাঁদের কক্ষপথে একবার প্রদক্ষিণ করবে। তখন সময় ক্যাপসুলটি তাপ ও চাপ কতটা সইতে পারবে, তা দেখতেই এই পরীক্ষা।

আর্টিমেস-১ উৎক্ষেপণ সরাসরি দেখতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কেনেডি স্পেস সেন্টারে উপস্থিত থাকবেন। আর্টেমিস অভিযান সফল হলে আরও দীর্ঘ সময় মহাশূন্যে থাকতে পারবে মানুষ। যার সুফল ২০৩০ সালের মঙ্গল অভিযানেও মিলবে বলে মনে করছে নাসা।


অন্যান্য সংবাদ