মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ভারতে একদিনে করোনায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৯ হাজার

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২০ জন। এ সময় করোনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ২৭ হাজার ৫৯৭ জনে।

শনিবার (২৭ আগস্ট) দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২০ জন। গতকাল যে সংখ্যাটা ১০ হাজার ছাপিয়ে গিয়েছিল।

তথ্য অনুযায়ী, বর্তমানে ৮৭ হাজার ৩১১ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৭৮৮ জন। সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ।

করোনাভাইরাস প্রতিরোধে দেশটিতে টিকাদান কর্মসূচি জোর দেওয়ায় অনেকটা লাগাম টানা সম্ভব হলেও এখনো বিদায় নেয়নি এ মরণব্যাধি ভাইরাসটি।


অন্যান্য সংবাদ