মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিশ্বে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৬০ কোটি ছাড়াল

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : August 21, 2022

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৭ হাজার ১৬৯ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ কোটি ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনে। আর মৃত্যুর সংখ্যা ৬৪ লাখ ৭০ হাজার ৭১৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (২১ আগস্ট) এ তথ্য জানা গেছে।

বিশ্বে গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এছাড়া প্রাণহানির ঘটনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরপরই রয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো।

জাপানে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ২৮৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৮৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩৬ হাজার ৫১৭ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৫৪৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮২ হাজার ৫৬০ জনের।

যুক্তরাষ্ট্রে এ সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৪০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৬৫ হাজার ৫৫৫ জন মারা গেছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ৮৪ জন।

এছাড়া গত একদিনে করোনায় আক্রান্তের দিক দিয়ে ঊর্ধ্বগতি দেশের তালিকায় রয়েছে- দক্ষিণ কোরিয়া, ইতালি, রাশিয়া, অস্ট্রেলিয়া ও তাইওয়ান।


অন্যান্য সংবাদ