মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

খালেদা জিয়া টিকা বাসায় নেবেন না কেন্দ্রে গিয়ে নেবেন সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : July 16, 2021

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী রোববার বা সোমবার করোনা ভাইরাসের টিকা পেতে পারেন । তবে তিনি বাসাতে থেকেই টিকা নেবেন নাকি নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেবেন সেটি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, টিকার নিবন্ধনের কেন্দ্র নির্বাচন করা হয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। কিন্তু তিনি হাসপাতালে গিয়ে টিকা নিতে পারবেন কিনা, নাকি তাকে বাসাতেই টিকা নিতে হবে সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কারণ শর্ত সাপেক্ষে মুক্ত খালেদা জিয়ার বাড়ির বাইরে যাওয়া নির্ভর করছে সরকারের ইচ্ছা বা অনুমতি অনুযায়ী।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন  বলেন, ম্যাডামের টিকা নেওয়ার এসএমএস পাওয়া গেছে। আশা করি, দুই থেকে তিন দিনের মধ্যে ম্যাডাম টিকা নিতে পারবেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই জানিয়ে ডা. জাহিদ বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ৫৪ দিন হাসপাতালে চিকিৎসা শেষে যে অবস্থায় বাসায় ফিরেছেন এখনও সেই অবস্থাতেই আছেন খালেদা জিয়া।


অন্যান্য সংবাদ