মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

অর্ধেক পারিশ্রমিকেই বার্সার সঙ্গে মেসির চুক্তি

স্পোর্টস ডেস্ক / ৯৩ জন দেখেছেন
আপডেট : July 14, 2021

অবশেষে বহুল প্রতিক্ষিত সেই চুক্তিটি সম্পন্ন হতে যাচ্ছে। বার্সার সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন মেসি। ইএসপিএন, মার্কা এবং গোল.কম জানিয়েছে এ তথ্য।

শুধু রাজি হওয়াই নয়, বিপুল পরিমানে আর্থিক কাটচাট করেই বার্সায় থাকছেন মেসি। বার্সা থেকে আগে যে পারিশ্রমিক মেসি পেতেন, তা থেকে বাড়ে তো না’ই, উল্টো ৫০ ভাগ পে কাটে (অর্ধেক পারিশ্রমিক কমে) রাজি হয়ে গেছেন তিনি।

স্প্যানিশ গণমাধ্যম এল ই-স্পোর্টিউ রিপোর্ট প্রকাশ করেছে যে, মেসি এবং বার্সার মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। নতুন চুক্তিটি হচ্ছে আগামী ৫ বছরের জন্য। আনুষ্ঠানিকভাবে তারা খুব শিগগিরই এ ব্যপারে ঘোষণা দিয়ে দেবেন।

কোপা আমেরিকার মাঝেই, গত ৩০ জুন বার্সেলোনার সঙ্গে আগের চার বছরের প্রায় ৬০০ মিলিয়ন ডলারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল মেসির। এরপরই তিনি পরিণত হন ‘ফ্রি-এজেন্ট’ এ। অর্থ্যাৎ, যার কোনো ক্লাব। নিজের ইচ্ছামত যে কোনো ক্লাবেই যোগ দেয়ার ক্ষমতা ছিল তার।

যদিও গত মৌসুমের শেষে মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা তৈরি হওয়ার পরপরই পিএসজি ও ম্যানচেস্টার সিটি আর্জেন্টাইন তারকাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে বার্সার প্রেসিডেন্ট হিসেবে লাপোর্তার প্রত্যাবর্তনের পরেই মেসির ক্লাবে থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে শুরু করে। অবশেষে সেটাই হতে চলেছে।

লাপোর্তা দায়িত্বে ফিরেই মেসিকে ধরে রাখার বিষয়ে আশা প্রকাশ করেছিলেন। তিনি সমর্থকদের আশ্বস্ত করেছিলেন মেসিকে ক্লাবের রেখে দেওয়ার বিষয়ে। যদিও বার্সেলোনার বর্তমান অর্থনৈতিক অবস্থার জন্য অনিশ্চিত দেখাচ্ছিল বিপুল অর্থ দিয়ে মেসিকে ধরে রাখার বিষয়ে।

 


অন্যান্য সংবাদ