মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জুলাইতে ৬৩২টি সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : August 6, 2022

দেশে গত জুলাই মাসে ৬৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭৩৯ জন। আর আহত হয়েছেন ২ হাজার ৪২ জন। বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল আরোহীরা। নিহতদের মধ্যে তাদের সংখ্যাই বেশি।

শনিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রোড সেইফটি ফাউন্ডেশন। সংস্থাটি মাসভিত্তিক হিসাবে ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করেছে এই প্রতিবেদন।

সংস্থাটি জানিয়েছে, গত জুলাই মাসে সারা দশে ২৯৬টি দুর্ঘটনা হয়েছে মোটরসাইকেলে। এই হার মোট দুর্ঘটনার ৪৭ দশমিক ১৫ শতাংশ। দুই চাকার এই যানবাহনে দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫১ জন। যা মোট নিহতের মধ্যে ৩৩ দশমিক ৯৬ শতাংশ।

দুর্ঘটনার শিকার যানবাহনের মধ্যে মোটরসাইকেলের হার বেশি। গত মাসে সম্পৃক্ত ১ হাজার ২১৮টি যানবাহনের মধ্যে মোটরসাইকেল রয়েছে ৩১৭টি। অন্যান্য সব তিন চাকার যান রয়েছে ২২১টি, ট্রাক ১৭৯টি, বাস ১৮৮টি, পিকআপ ৫৬টি, কাভার্ডভ্যান ২১টি ও স্থানীয় নসিমন-করিমনের মতো যানবাহন রয়েছে ৮২টি।

সংস্থাটি জানিয়েছে, জুলাইতে নিহতদের মধ্যে প্রাইভেটকারের যাত্রী রয়েছেন ৫৭ জন, তিন চাকার যানের যাত্রী ১৪৯ জন, স্থানীয় নসিমন-করিমনের মতো যানের যাত্রী ২৬ জন ও বাইসাইকেল-রিকশার যাত্রী রয়েছেন ২২ জন। দুর্ঘটনাগুলোর মধ্যে জাতীয় মহাসড়কে ঘেটেছে ২৫২টি, আঞ্চলিক সড়কে ১৯৯টি, গ্রামীণ সড়কে ১০৯টি, শহরের সড়কে ৬৪টি ও অন্যান্য স্থানে দুর্ঘটনা ঘটেছে ৮টি।

সংস্থাটি আরও জানিয়েছে, গত মাসে সারা দেশ রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১ জন ও আহত হয়েছেন ৩৩ জন। এই দুর্ঘটনায় রেলক্রসিংয়ে ঘটা দুর্ঘটনাগুলোও যুক্ত করা হয়েছে।


অন্যান্য সংবাদ