মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০২ জনের। এদিকে গত দিনে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ২৫৩ জনের। এখন পর্যন্ত দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ছয় হাজার ৮৯৯ জনে।

শুক্রবার (৫ই আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন ৯৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৬ হাজার ৭৬২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৯৭০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার দুইটি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৭৫৩টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ দশমিক ছয় শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘন্টায় মৃত দুই জন পুরুষ। মৃত দুই জনের মধ্যে একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, অপরজনের ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মৃত দুই জনের মধ্যে রাজশাহী বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন। দুজনই সরকারি হাসপাতালে মারা গেছেন।


অন্যান্য সংবাদ