মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে

চীনের ক্ষেপণাস্ত্র আঘাত হানলো জাপানে

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

তাইওয়ান প্রণালীতে চীনের সশস্ত্র বাহিনীর মহড়ার সময় ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। যার প্রতিবাদ জানিয়েছে টোকিও।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি অভিযোগ করেছেন, অন্তত ৫টি ক্ষেপণাস্ত্র জাপানে আঘাত হেনেছে। তিনি বলেন, প্রথমবারের মতো চীনের মিসাইল আমাদের অর্থনৈতিক অঞ্চলে আঘাত হেনেছে। কূটনৈতিকভাবে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি।

তিনি বলেন, চীনের পাঁচটি মিসাইলই আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে, যা জাপান উপকূলের ২০০ নটিক্যাল মাইলের (৩৭০ কিলোমিটার) মধ্যে। মিসাইলগুলো ওকিনাওয়া অঞ্চলের হাতেরুমা দ্বীপের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সমুদ্রে পড়েছে।

জাপানের জাতীয় ও জনগণের নিরাপত্তার জন্য এটি বড় উদ্বেগের বিষয় বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।

তবে, এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। হুঁশিয়ারি সত্তে¡ও গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এসময় তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন। তাইওয়ানের পর দক্ষিণ কোরিয়া সফর করছেন ন্যান্সি পেলোসি।


অন্যান্য সংবাদ