মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

ইরানের সঙ্গে বাণিজ্য: ৬ বিদেশি কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : August 2, 2022

ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে ছয়টি বিদেশি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দফতর সোমবার (১ আগস্ট) আলাদা আলাদা বিবৃতিতে যে ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় সেগুলার চারটি হংকং-ভিত্তিক, একটির অবস্থান সিঙ্গাপুরে এবং অপরটি সংযুক্ত আরব আমিরাতের। খবর: পার্স টুডে

এছাড়া পানামার পতাকাবাহী ‘গ্লোরি হারভেস্ট’ নামের একটি তেল ট্যাংকারকে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের তেল বিক্রি করে তেহরানকে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করার অভিযোগে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিষেধাজ্ঞা আরোপের ফলে আমেরিকায় এসব প্রতিষ্ঠানের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে এবং কোনো মার্কিন প্রতিষ্ঠান এসব কোম্পানির সঙ্গে বাণিজ্য করতে পারবে না। এছাড়া, কোনো বিদেশি প্রতিষ্ঠান এসব কোম্পানির সঙ্গে লেনদেন করলে সেসব প্রতিষ্ঠানও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসবে। এ নিয়ে গত দুই মাসে আমেরিকা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে তৃতীয় দফা নিষেধাজ্ঞা দিল।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরান, রাশিয়া, ভেনিজুয়েলা, চীন ও কিউবাসহ আরো বেশ কিছু দেশ। এসব দেশের সরকারগুলোকে শায়েস্তা করার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞার ফলে খাদ্য ও ওষুধসহ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি বাধাগ্রস্ত হয়। ফলে চূড়ান্তভাবে আমেরিকার নিষেধাজ্ঞায় নিরপরাধ সাধারণ মানুষই হয় ভুক্তভোগী।

আমেরিকা এমন সময় ইরান-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করছেন, তিনি ইরানের পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তন করে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান।


অন্যান্য সংবাদ