শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বন্যায় পাকিস্তান ও আফগানিস্তানে প্রাণহানি বাড়ছে

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : August 1, 2022
বন্যায় পাকিস্তান ও আফগানিস্তানে প্রাণহানি বাড়ছে

ভারী বৃষ্টিতে বন্যার পানিতে তলিয়েছে যুক্তরাষ্ট্রের ৩টি রাজ্যের বহু শহর। কেন্টাকি ও লাসভেগাসের পর এবার অ্যারিজোনায় শুরু হয়েছে বন্যা। ইরানে বানের পানিতে তলিয়েছে রাজধানী তেহরানসহ অন্তত ২০টি প্রদেশ। বৃষ্টি ও বন্যায় পাকিস্তান ও আফগানিস্তানে প্রাণহানির সংখ্যা বাড়ছে। এদিকে, যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আইডাহোতে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে চেক রিপাবলিকের দাবানল।

বিশ্বের কয়েকটি দেশে বন্যা ও দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৩’শ ছাড়িয়েছে। শুধু বেলুচিস্তানেই এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। গত একমাসে আফগানিস্তানে বন্যায় ১২০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ১৫০। ধবংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে ৬শ’র বেশি বাড়িঘর।

ইরানের রাজধানী তেহরানসহ ২০টি প্রদেশ বানের জলে ভেসে আছে। এরমধ্যে ৪টি প্রদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজার আবাসিক ভবন। বেশ কয়েকটি বিমানবন্দর ও মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, বন্যা ও দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। কেন্টাকিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। আরও প্রাণহানির আশংকা করছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিতে অ্যারিজোনায় শুরু হয়েছে বন্যা। প্ল-াবিত হয়েছে বেশ কয়েকটি সড়ক। ভ্রমণে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। লাসভেগাসের অনেক সড়ক ও বাড়িঘর এখনো ডুবে আছে।

ক্যালিফোর্নিয়ায় বজ্রঝড় অব্যাহত রয়েছে। অরেগন ও মন্টানা বর্ডার এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে দাবানল। ক্লামাথ ন্যাশনাল পার্কের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুড়ে গেছে প্রদেশটির ৫১ হাজার একরের বেশি জমি। টেক্সাস, হাওয়াই ও আইডাহোতে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। অঞ্চলগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

এছাড়া চেক প্রজাতন্ত্রের ‘বোহেমিয়া সুইজারল্যান্ড পার্কে’ এক সপ্তাহ ধরে জ্বলছে দাবানল। পার্কটির ১১’শ হেক্টর জমি এরইমধ্যে পুড়ে গেছে।


অন্যান্য সংবাদ