মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : August 1, 2022

দেশটির কেরালা রাজ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, মাঙ্কিপক্স সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির বয়স ২২ বছর। তিনি কেরালার ত্রিশুর জেলার বাসিন্দা। ভারতে এই প্রথম মাঙ্কিপক্সে প্রথম কারও মৃত্যু হলো।

এনএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্স শনাক্ত হয় ওই তরুণের। গত ২২ জুলাই তিনি ভারতে এসেছিলেন। ভারতে আসার পরপরই মানসিক অবসাদ ও মস্তিষ্কের প্রদাহ নিয়ে ওই তরুণ কেরালার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

মাঙ্কিপক্স সংক্রমিত তরুণের মৃত্যু নিয়ে একটি তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতে এখন পর্যন্ত পাঁচজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন কেরালা ও একজন দিল্লির। কেরালার চারজন সম্প্রতি বিদেশ থেকে ভারতে ফেরেন। সূত্র: এএনআই


অন্যান্য সংবাদ