মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দেশে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৫ জন

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : July 29, 2022

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ২৮৫ জনে। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ৩৫৫ জন। যা নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জন। আর দেশে করোনায় শনাক্তের হার হলো ৫ দশমিক ৮৪ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) দেশে করোনায় মৃত্যু হয় চারজনের এবং শনাক্ত হয় ৬১৮ জন।

শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮০টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২৪টি এবং নমুনা পরীক্ষা করা হয় ৬ হাজার ৮৩টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৬৬১টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। আর এ পর্যন্ত করোনায় শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।

এছাড়া একই সময়ে করোনায় সুস্থ হয়েছেন ৬৯৬ জন। ফলে দেশে করোনায় মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন।


অন্যান্য সংবাদ