রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাপানের সাকুরাজিমায় অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা জারি

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : July 25, 2022

পূর্ব এশিয়ার দেশ জাপানে দেখা দিয়েছে ভয়াবহ অগ্ন্যুৎপাত। স্থানীয় সময় রোববার (২৪শে জুলাই) দেশটির পশ্চিমের কিউশু দ্বীপের সাকুরাজিমায় আগ্নেয়গিরিতে জেগে ওঠে অগ্ন্যুৎপাত। ওই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ব্যাপক ধোঁয়া, ছাই ও লাভা বেরিয়ে আসতে দেখা গেছে। এই পরিস্থিতিতে জাপান সরকার ওই অঞ্চলটিতে জারি করেছে সবোর্চ্চ সতর্কতা।

দেশটির আবহাওয়া সংস্থার তথ্যমতে, গিরির জ্বালামুখে আগুনের কুণ্ডলী দেখা যায়। সেখান থেকে আগুনের ঝলকানি চারদিকে ছড়িয়ে পড়ছে। এতে আশপাশের তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। এতে আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে প্রায় আড়াই কিলোমিটার ওপরে পাথর নিক্ষিপ্ত হয়।

প্রতি বছরই কয়েক দফা এ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত এর ঘটনা ঘটে। এটি অতি সক্রিয় একটি আগ্নেয়গিরি। ১৯৫৫ সাল থেকে এ আগ্নেয়গিরিটির গতিবিধিতে সতর্ক নজর রাখছে জাপান সরকার।


অন্যান্য সংবাদ