শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আড়াইহাজার ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা উদ্ধার: ঘেরাও আরেক বাড়ি

নিজস্ব প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে ওই বাড়িতে অভিযান শেষে জঙ্গি আস্তানা সন্দেহে বন্দর থানার আরেকটি বাড়ি ঘেরাও করার কথা জানানো হয়েছে। সেখানেও অভিযান চালানো হবে বলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

প্রায় আড়াই ঘণ্টা ঘিরে রাখার পর রোববার রাত সাড়ে ১০টার দিকে আড়াইহাজারের নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকার ওই বাড়িতে অভিযান শুরু করেন সিটিটিসির সদস্যরা। সেখান থেকে তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয় বলে সিটিটিসির কর্মকর্তারা জানান।

 

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে রোববার বিকেলে আড়াইহাজারের মিয়াবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বোমাটি আড়াইহাজারের এ বাড়িতে তৈরি করা হয়েছিল।

সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ টিমের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী বলেন, আবদুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য।

রাত সাড়ে ১২টার দিকে সিটিটিসির কর্মকর্তারা জানান, বন্দর থানার কেওযালা এলাকার আরেকটি বাড়িতেও মামুনের যাতায়াত ছিল। সেখানে অভিযান চালানোর প্রস্তুতি চলছে।


অন্যান্য সংবাদ