মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিশ্বে করোনায় মৃত্যু ৫৯৫, শনাক্ত ৫ লাখের বেশি

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : July 18, 2022

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারিতে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৮৭ হাজার ৫১৪ জনে।

সোমবার (১৮ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এসময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ২৮ জন। সবমিলিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৯৬৩ জনে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জাপানে। একই সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ২১ জন।

পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪ হাজার ৮৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩১ হাজার ৫৮০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। এসময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮১৯ জন। মারা গেছেন ৭৯ জন।

ইউরোপের এই দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ১ লাখ ৪৫ হাজার ৮৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৯২৫ জন।


অন্যান্য সংবাদ