বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান সেতু, খাল খনন ও সড়ক উন্নয়নসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন: সিইসি মেঘনা আলমকে দুদকে তলব পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির সৌদি জোটের ৬০ ব্রিগেড ধ্বংস, এলাকা নিয়ন্ত্রণের দাবি হুতির ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত লন্ডনে আ.লীগের হামলা-সহিংসতা: বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ এমপির ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি

ইউক্রেনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : July 15, 2022

ইউক্রেনের মধ্যাঞ্চল ভিনিৎসিয়ায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ নিহত হয়েছে অন্তত ২৩ জন এবং আহত প্রায় ১০০ জন। এ হামলাকে ” প্রকাশ্য সন্ত্রাসী কর্মকান্ড’ বলে আ্যখা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যে স্থানে এই হামলা চালানো হয়েছে তার কোনও সামরিক গুরুত্বই নেই।

ইউক্রেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে, ভিনিৎসিয়া শহরের একটি অফিস ভবনে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে আশেপাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। শহরটি রাজধানী কিয়েভ থেকে প্রায় ২৬৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিইলো তাইমেশেঙ্কো টেলিগ্রাম পোস্টে লিখেছেন, কৃষ্ণ সাগরে থাকা একটি রুশ সাবমেরিন থেকে শহরটি লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে রুশ সেনাবাহিনী এই হামলার কথা স্বীকার করেনি।

কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে শুরু হওয়া আগুনে পাশের পার্কিং এলাকায় রাখা প্রায় ৫০ গাড়িতে আগুন ধরে যায়। ভিনিৎসিয়া অঞ্চলের গভর্নর সেরহাই বোরজোভ জানান, ওই এলাকায় ছোড়া চতুর্থ আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।


অন্যান্য সংবাদ