বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু দেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না : রিজভী পাহাড়-গার্মেন্টস-গোপালগঞ্জ, সব অস্থিরতার শিকড় এক জায়গায় : ফুয়াদ ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা চীনে ট্রাম্প-শি’র ১৩ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক / ৭ জন দেখেছেন
আপডেট : November 18, 2026
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসিজির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন। আজ (বুধবার, ১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে একত্রে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

​পাশাপাশি, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া,​উভয় পক্ষই ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দুই দেশের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


অন্যান্য সংবাদ