মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৮১, শনাক্তের হার ১৯.৯৩

রিপোর্টারের নাম : / ৮৯ জন দেখেছেন
আপডেট : June 24, 2021
করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৮১, শনাক্তের হার ১৯.৯৩

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮১ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৮ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। মৃতদের মধ্যে পুরুষ ৫৫ ও নারী ২৬ জন।
গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল ৮৫ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মারা গেছেন ১৩ হাজার ৮৬৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ১১ জুন থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৮ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৮ জন এবং ষাটোর্ধ ৩৬ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ৭ জন করে, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ২৩ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ৩ জন করে এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন। এদের মধ্যে ৬২ জন সরকারি, ১৪ জন বেসরকারি হাসপাতালে এবং ৫ জন বাসায় মারা গেছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৩৯১ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৮ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ৭২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৩৩১ জন বেশি আক্রান্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ২০ দশমিক ২৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৩৪ শতাংশ কম। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৫৭২ জন। গতকাল ১৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৪ লাখ ৩৫ হাজার ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ১৬৮ জন। গতকালে চেয়ে আজ ৬২ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ০৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ৩১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৬ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৯৯৪ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৮ হাজার ৫৮০ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪১৪টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ৩৯১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৮ হাজার ২৫৬ জনের। গতকালের চেয়ে আজ ১৩৫টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।


অন্যান্য সংবাদ