মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত পৌনে ৫ লাখ

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : July 10, 2022

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮৬ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৩৬০ জন। একইসময়ে ৪ লাখ ৮১ হাজার ৫৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হলেন ৫৬ কোটি ১ লাখ ৯৪ হাজার ৯২৪ জন।

এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ১১ হাজার ১৪৬ জন। মোট সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৩১ লাখ ১২ হাজার ৮৭০ জন। আজ (রোববার) মহামারি শুরু থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে জানা গেছে এতথ্য।

শুক্রবার বিশ্বে দৈনিক আক্রান্তে শীর্ষে ছিল ইতালিতে, আর কোভিডজনিত অসুস্থতায় মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল ব্রাজিল। ইতালিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৪ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৯৩ জনের। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৪২ জনের এবং দেশটিতে এইদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ১১৪ জন।

ব্রাজিলে নতুন আক্রান্ত ৪০ হাজার ৯০৫ জন, মৃত ১৫৪ জন, জাপানে নতুন আক্রান্ত ৪৯ হাজার ৭৮৬, মৃত ২৬, অস্ট্রেলিয়ায় নতুন আক্রান্ত ১০ হাজার ৩০২ ও মৃত ৭৭ জন ও মেক্সিকোতে ৩২ হাজার ৫৭৬ ও মৃত ৪৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।


অন্যান্য সংবাদ